1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতীক নয় যোগ্য নেতাকে বিজয়ী করুন : ডক্টর প্রশান্ত কুমার রায়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেক্স

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় ১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় তার কর্মী সমর্থকদের নিয়ে দাকোপ থানার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং ঈগল প্রতিকে ভোট চেয়ে সর্বস্তরের জনগণকে আহবান জানান ।

তার গণসংযোগ ও পথসভার মধ্যে উল্লেখযোগ্য পোদ্দারগঞ্জ বাজারে গণসংযোগের পর চুনকুড়ি বাজারে গণসংযোগ লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

ডক্টর রায় তার গণসংযোগে শেখ হাসিনার উন্নয়ন দর্শন ও আগামী ৪১ সালের স্মার্ট বাংলা বিনির্মাণে প্রতীক নয় যোগ্য মানুষকে বিবেচনা করে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য নেতাকে বিজয়ী করার জন্য আহ্বান জানান এবং আগামী ৭ই জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে সকলকে ঈগল পাখি মার্কা ভোট দানে সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।

পরবর্তীতে বাজুয়া ব্যাড়ের খাল এলাকায় এবং বাজুয়া বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন এবং সর্বস্তরের জনগণকে আবারো ভোট যুদ্ধের অংশগ্রহণ করে ঈগল প্রতীক কে নির্বাচিত করার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park