1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হত্যাকারী ও হত্যার নির্দেশদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে :আমিনুল হক 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আল হোসাইন ঢাকা জেলা প্রতিনিধি

ছাত্রজনতার গণআন্দোলনে ছাত্র ও জনতা এবং বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যাকারী ও হত্যার নির্দেশদাতাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট আহবান জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

এসময় তিনি বলেন, নিহত ছাত্র জনতার রক্তের দাগ শুকানোর আগেই-যারা এই হত্যার সাথে জড়িত- হত্যাকারী এবং যারা এই হত্যার নির্দেশদাতা,স্বৈরাচার সরকারের শেখ হাসিনাসহ তার অবৈধ সংসদের মন্ত্রী এমপিরা,যারা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে হত্যা করিয়েছে,

তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। এদেশের সাধারন মানুষ আপনাদের (অন্তবর্তীকালীন সরকার) কাছে দ্রুত এ বিচার প্রত্যাশা করে। কারন বাংলাদেশের মানুষ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীতে পল্লবী থানা যুবদল ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুবদল পল্লবী থানার আহবায়ক হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন,বিএনপি নেতা নুরুল মুকতাদির দিদার,জাসাস নেতা এডভোকেট লিটন,পল্লবী ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তপন,সিনিয়র সহসভাপতি এনামুল হক,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম,পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, রুপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি,পল্লবী থানা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক কাওছার আহমেদ মোল্লা,সদস্য সচিব শেখ সোহাগ প্রমুখ।

বাংলাদেশের মাটিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আদায়ের লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে বিএনপি নেতা আমিনুল হক বলেন,গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনা, জনগণ ভোটাধিকার বঞ্চিত, মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না,দেশের গনতন্ত্র,মানুষের বাক স্বাধীনতা,বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার জন্য, মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এ সংগ্রাম চলছে এবং চলবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park