1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন কারাগারে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

 

পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. মুছলেহ উদ্দিনকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক ।

সোমবার, ১ জুলাই সকালে সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মো. মুছলেহ উদ্দিন উপজেলা পোড়াবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল উপজেলার পোড়াবাড়িয়া মেলা বাজারে গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোষাকান্দা গ্রামের শরীফ খান নামে এক কলেজছাত্র নিহত হন। ওই ঘটনায় ২৭ এপ্রিল নারান্দী ইউপি চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিনসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা হয়। নিহত কলেজ ছাত্রের বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ওই ইউপি চেয়ারম্যান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park