1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী, গ্রেপ্তারে উত্তপ্ত দেওভোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৯ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান গণমাধ্যমকে জানান, মিনারুল হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডা. আইভীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি ২৬ মে নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার ভোররাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। রাত ৩টার দিকে তার বাড়িতে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী, তবে আইভী জানান তিনি দিনের আলো দেখেই পুলিশের সঙ্গে যাবেন। পরে সকাল সাড়ে ৫টায় তিনি পুলিশের গাড়িতে করে থানার উদ্দেশ্যে রওনা হন।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পুরো দেওভোগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও আইভীর সমর্থকরা বাড়ির চারপাশের রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি দিয়ে অবরোধ করেন। আশপাশের মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে আইভীর বাসার সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

আইভীর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park