1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিণাকুণ্ডুতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সম্ভাবনা: মাঠ দিবসে কৃষকদের ব্যাপক আগ্রহ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ)

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রদর্শনী প্লটে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের আডুয়াকান্দি গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ শিকদার মোহাম্মদ মোহাইমেন আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জি এম বদরুল হাসান এবং কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, পেঁয়াজে আমদানিনির্ভরতা কমিয়ে দেশে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনায় এই পেঁয়াজ চাষ বর্তমানে কৃষকদের জন্য একটি লাভজনক ফসলে পরিণত হয়েছে। তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মাঠে উপস্থিত কৃষকদের বিভিন্ন কৃষি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।

উপসহকারী কৃষি অফিসার মো. বছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন। প্রদর্শনী প্লটে পেঁয়াজের ভালো ফলন দেখে স্থানীয় কৃষকরা আগামী মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park