1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিণাকুণ্ডুতে পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় যুবক গুরুতর আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নিত্যনন্দনপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় সোহেল রানা (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে গ্রামের ভেতরে এই হামলার ঘটনা ঘটে।

আহত সোহেল রানা নিত্যনন্দনপুর গ্রামের রফিকুল ইসলাম (লস্কার)-এর ছেলে। স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়টি অবগত হয়েছেন তারা। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সোহেল রানার পরিবারের পক্ষ থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park