1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিণাকুণ্ডুতে মোবাইল কোর্ট: তিনটি মোটরসাইকেল জব্দ, জরিমানা ৬ হাজার টাকা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দোয়েল চত্বরে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি আরও তিনজন মোটরসাইকেল আরোহীকে মামলা দিয়ে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, সহকারী কমিশনার (ভূমি), হরিণাকুণ্ডু, ঝিনাইদহ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীমসহ বাংলাদেশ পুলিশের সদস্যরা।

মোবাইল কোর্ট চলাকালে মোটরসাইকেল আরোহীদের সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা সম্পর্কে সচেতন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ধারাগুলোর মধ্যে রয়েছে—

দুর্ঘটনার ক্ষেত্রে ১৪৯ ধারা অনুযায়ী দৈহিক জখম বা সম্পত্তির ক্ষতি হলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহন চালানোর জন্য ১৫০ ধারা অনুযায়ী সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা করা যেতে পারে। মোটরযান বিধিমালার সঙ্গে অসঙ্গতি রেখে যানবাহন বিক্রয় বা পরিবর্তন করলে ১৫১ ধারায় সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট বা পারমিট ছাড়া যানবাহন ব্যবহারের ক্ষেত্রে ১৫২ ধারায় তিন মাসের কারাদণ্ড বা দুই হাজার টাকা জরিমানা এবং পুনরাবৃত্তিতে আরও কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এছাড়া অতিরিক্ত ওজন বহন, বিমাবিহীন ও অনুমতিবিহীন যানবাহন চালনার ক্ষেত্রেও সংশ্লিষ্ট ধারায় জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

অভিযানকালে চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়, আইন মানা হলে দুর্ঘটনা কমবে এবং নিজের পাশাপাশি অন্যের জীবনও নিরাপদ থাকবে।

এদিকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের অংশ হিসেবে একই সময়ে এলাকায় অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়। সংশ্লিষ্ট সকলকে স্বেচ্ছায় পোস্টার-ব্যানার সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park