1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিণাকুণ্ডুতে ৫৪তম আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ ভেন্যুতে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দিদারুল আলম।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর বারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা শুরু হয়। এবারের প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park