1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

হরিণাকুণ্ডু বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলায় মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়।

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্যে সৃজনশীল ও বাস্তবমুখী প্রকল্প প্রদর্শনের মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) উৎসবমুখর পরিবেশে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। পুরস্কার গ্রহণকালে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল হক (টিটু) বলেন, শিক্ষার্থীদের পরিশ্রম ও বিজ্ঞানের প্রতি আগ্রহই এ সাফল্যের মূল কারণ। ভবিষ্যতেও তারা আরও বড় অর্জন এনে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসন জানায়, বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোই এ মেলার মূল লক্ষ্য।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park