
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম। সভা সঞ্চালনা করেন শরীফ মোহাম্মদ তিতুমীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু বকর মোঃ গোলাম আযম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুর মৌনা।
এছাড়া থানা অফিসার (তদন্ত) অসিত কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারও সভায় অংশ নেন। স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা সভা কাভার করেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষা করা। মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, সন্ত্রাস ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বক্তারা হরিণাকুন্ডুকে আধুনিক ও উন্নয়নমুখী উপজেলায় পরিণত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।