1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিণাকুন্ডুতে প্রকাশ্যে রাস্তায় প্রস্রাব, এসিল্যান্ডের ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হরিণাকুন্ড প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ব্যস্ত পার্বতীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পার্বতীপুর বাজারে মেসার্স কালাম ট্রেডার্সের সামনে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করার সময় আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ১০০ টাকা জরিমানা আরোপ করা হয়। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিনের পিতা রফি উদ্দিন।

উপজেলা প্রশাসন জানায়, জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে প্রস্রাব করা জনস্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক শালীনতার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি শিশু ও নারীদের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে বাজার ও জনবহুল এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মোনা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বার্থ, জনস্বাস্থ্য ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও বাজার, বাসস্ট্যান্ড ও জনসমাগমপূর্ণ এলাকায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক অভিযান জোরদার করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park