1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিণাকুন্ডু’তে প্রাইভেট ক্লিনিকের আধুনিক সেবা ও উন্নত পরিবেশে সন্তুষ্ট পরিদর্শন কমিট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হরিণাকুন্ডু প্রতিনিধি: মামুনুর রহমান (টগর)। 

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে প্রাইভেট ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং রোগীদের উন্নত চিকিৎসা পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ৫’ই মার্চ দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ প্রতিনিধি দল স্থানীয় প্রাইভেট ক্লিনিক লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল ও জনসেবা প্রাইভেট ক্লিনিক পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে ক্লিনিকটির আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরিচ্ছন্ন পরিবেশ এবং ডাক্তার-নার্সদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

পরিদর্শন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম এর এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচ’ও আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা শহীদ মোহাম্মদ তিতুমীর ও হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ সহ আরো কয়েকজনের প্রতিনিধি দল তিনটা প্রাইভেট ক্লিনিকে পৌঁছান। তারা ক্লিনিকের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার (ওটি), প্যাথলজি ল্যাব এবং সাধারণ ওয়ার্ডগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে ক্লিনিকের লাইসেন্স, নবায়নকৃত কাগজপত্র এবং বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি যথাযথ পেয়েছেন বলে যান।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের প্রধান বলেন, আমরা সাধারণত প্রাইভেট ক্লিনিকগুলোতে অনেক অনিয়মের অভিযোগ শুনতে পাই কিন্তু এই দুইটি ক্লিনিকের ব্যবস্থাপনা অত্যন্ত মানসম্মত। তাদের আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি এবং রোগীদের প্রতি সেবিকাদের আন্তরিকতা প্রশংসার দাবি রাখে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে তারা যেভাবে সেবা দিচ্ছে, তা এই এলাকার স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে।

লাইক কেয়ার জেনারেল হাসপাতাল, জনসেবা প্রাইভেট হাসপাতাল , জনতা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গণ বলেন,আমরা সবসময়ই বাণিজ্যিক চিন্তার চেয়ে সেবাকে বড় করে দেখি। স্বাস্থ্য বিভাগের এই পরিদর্শন আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমরা ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করতে চাই।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্লিনিকের অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবার মান ধরে রাখায় ক্লিনিকটির প্রশংসা করছেন সেবা নিতে আসা সাধারণ রোগীরাও।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park