1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিণাকুন্ডুতে মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৭,৫০০ টাকা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় ২৫ জানুয়ারি ২০২৬, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৬৬, ৭২ ও ৯২ লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানের ফলে মোট ৯টি মামলায় ৭,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. শাদমান-উল আলম সাংবাদিকদের বলেন, “সড়ক পরিবহন আইন লঙ্ঘন প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের মোবাইল কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই যানবাহন চালকরা নিয়মকানুন মেনে চলুক, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।”

তিনি আরও বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলবে। জনসাধারণের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হরিণাকুন্ডু উপজেলায় নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে আইন লঙ্ঘন ও জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park