1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিণাকুন্ডুর কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধে অভিযান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু সংবাদদাতা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাঁচাবাজারগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণ অভিযান চালিয়ে হরিণাকুন্ডুর তিনটি মুদিখানার দোকান থেকে পলিথিন ব্যাগ উদ্ধার এবং ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার বিকেল ৩টায় মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, হরিণাকুন্ডু। এ সময় সহকারী পরিচালক মোঃ মুনতাজুর রহমান (বন বিভাগ, ঝিনাইদহ) ও মোবাইল কোর্টে উপস্থিত এসআই মোঃ আল ইমরান, বাংলাদেশ পুলিশ, হরিণাকুন্ডু থানা সার্বিক সহযোগিতা করেন।

মোবাইল কোর্টে উপস্থিত থেকে সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, সরকারের এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালাচ্ছে এবং পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হবে। শহরের সুপারশপগুলোতে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে এবং আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা ও উপজেলার সুপারশপগুলোতে পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগের ব্যবহার শুরু হয়েছে। তবে এসব ব্যাগের সরবরাহ পর্যাপ্ত বলে জানা গেছে।

পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০০২ সালের ১ মার্চ বাংলাদেশে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার আইন করে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর ২০১০ সালে আরেকটি আইন প্রণয়ন করা হয়। তবে বাস্তবে পলিথিনের ব্যবহার কমেনি; বরং গত দুই দশকের বেশি সময় ধরে উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষের অভিযোগ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park