1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিনাকুণ্ডুতে নির্বাচনী প্রস্তুতি জোরদার, ৭০০ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলায় ভোটগ্রহণ সংক্রান্ত প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার হরিনাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব ও দিকনির্দেশনা দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন এবং উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এদিন মোট ৭০০ জন ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন। এর মধ্যে ৩০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার পূর্ণকালীন প্রশিক্ষণে এবং ৪০০ জন পোলিং অফিসার অর্ধকালীন সেশনে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে জুমার নামাজের বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।

প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, আচরণবিধি অনুসরণ এবং সম্ভাব্য উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কর্মকর্তারা জানান, এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুসংহত করা হচ্ছে। আগামী দিনে প্রিজাইডিং অফিসারসহ বাকি কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হলে উপজেলার নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত রূপ পাবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণের মাধ্যমে হরিনাকুণ্ডু উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park