1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হরিনাকুন্ডুতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল মুক্তিযোদ্ধা মসিউর রহমান ফাউন্ডেশন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মুক্তিযোদ্ধা মসিউর রহমান ফাউন্ডেশন। উপজেলার জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ বাজার এবং তাহেরহুদা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক কর্মসূচির মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্য, সাবেক সংসদ সদস্য মসিউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবু।

শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ব থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতা থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কম্বল পেয়ে জোড়াদহ ও তাহেরহুদা ইউনিয়নের শীতার্ত মানুষ সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park