1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হান্নানের যোগদান ঠেকাতে পৌরভবনের সামনে ঝাড়ু মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা বাগেরহাট

মোংলা পোর্ট পৌরসভার সাবেক দূর্নীতিবাজ হিসাব রক্ষক কর্মকর্তা “সরদার আবদুল হান্নান” আবারও মোংলা পৌরসভায় যোগদানের খবরে পৌরভবনের মুল ফটকের সামনে ঝাড়ু মিছিল করেছে বিএনপি’র নেতা কর্মিরা। এসময় তারা নানা শ্লোগান দিতে থাকে।

মঙ্গলবার(৫ নভেম্বর) সকাল ১০টায় মোংলা পোট পৌরসভার মুল ফটকের সামনে অবস্থান নিয়ে নানা শ্লোগান দেয় মিছিলকারিরা। প্রায় ঘন্টাব্যাপি অবস্থান করে সরেযান তারা। এসময় মোংলা পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, সাধারন সম্পাদক মনির হোসেন, মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, বেবী বেগম,পৌর মৎস্যজীবি দলের সভাপতি গাজী মাইনুল হোসেন (মনু), সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি, তাতী দলের সাবেক সদস্য সচিব গাজী মনিরুজ্জামান মনিসহ বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।

ঝাড়– মিছিলকারীরা বলেন, এর আগে মোংলা পৌরসভায় কর্মরত থাকা অবস্থায় দূণীতি আর লুটপাট করে জনগনের টাকা হাতিয়ে নিয়েছেন সরদার আবদুল হান্নান। আওয়ামীলীগ ক্ষমতার সময় তিনি তাদের দালালি করে বিএনপির নেতা কর্মিদের হয়রানী করেছেন। এখন আবারও লুটপাট চালাতে মোংলা পোট পৌরসভায় যোগদান করার চেষ্টা করছেন।

মৎস্যজীবি দলের সভাপতি মাইনুল হোসেন বলেন, কোন অবস্থাতে সরদার আদুল হান্নানকে মোংলা পৌরসভায় ঢুকতে দেওয়া হবেনা। মহিলা দলের নেত্রী বেবী বেগম বলেন, তারা প্রতিনিয়ত ঝাড়ু ও জুতা নিয়ে পাহারা দিবেন। যেন কোন দূর্নিতিবাজ মোংলা পৌরসভায় ঢুকতে না পারে।

এবিষয়ে সরদার আবদুল হান্নান বলেন, আমি এক সময় মোংলা পৌরসভায় কর্মরত ছিলাম। সরকারী আদেশে পাশবর্তী উপজেলা মোড়লগঞ্জ পৌরসভায় বদলি হয়ে সেখানে দায়িত্ব পালন করি। দীর্ঘ দিন পর সংশ্লিষ্ট মন্ত্রনালয় আমাকে আবার মোংলা পৌরসভায় বদলি করে। সেই মতে আজ মঙ্গলবার আমি যোগদানের কথা ছিলো। কিন্তু কিছু লোক পৌরসভার সামনে জড়ো হয়ে ঝাড়ু মিছিল কেন করছে ,তা তিনি জানেননা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park