1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, নিউইয়র্ক শাখার প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্ক 

নিউইয়র্কের এস্টোরিয়া পাকে মনোরম পরিবেশে সম্প্রতি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার প্রথম সভা, অভিষেক ও বণভোজন সফলভাবে অনুষ্ঠিত হয়। সম্মানিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা করা হয়।

নদীর তীরবর্তী মনোরম পরিবেশে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। বণভোজনে উপস্থিত সকলকে রকমারি বাঙালি খাবার পরিবেশন করা হয়।

সভায় ঘোষণা করা হয় ২০২৫-২০২৭ সালের কার্যনিবাহী কমিটি, যার প্রধানরা হলেন: সভাপতি এডভোকেট মিয়া জাকির, সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম লোদি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ, প্রচার সম্পাদক রীনা আবেদিন, আইন সম্পাদক এডভোকেট তাহমিনা আক্তার সুইটি, কোষাধ্যক্ষ আক্তারুর রহমান মামুন।

অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন: আব্দুর রহমান কিবরিয়া, আবুল কাশেম রাজু, এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট জয়জিত আচর্য, এডভোকেট মুহি উদ্দিন, কুবরাতুন্নেছা, আলতাফ হোসেন, আজাদ আলী সিপু।

উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা: এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এটর্নি অশোক কুমার, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এটর্নি খায়রুল বাশার, এডভোকেট নাসির উদ্দিন, আব্দুল মালেক মানিক।

কমিটির সদস্যরা সকলেই সংগঠনের কার্যক্রমের সফলতার জন্য নিজেদের আন্তরিকতা ও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park