1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হোয়াটসঅ্যাপ মেসেজেই কা’টা হলো হাসপাতালের বি’দ্যুৎ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

শুধু হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। এতে তিন ঘণ্টা বন্ধ ছিল হাসপাতালের সব কার্যক্রম। ফলে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

বিদ্যুৎ নেই, থেমে যায় জীবন রক্ষার লড়াই ,মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে হাসপাতাল জুড়ে। এতে বন্ধ হয়ে যায় আইসিইউ, অপারেশন থিয়েটার, ল্যাব, এক্স-রে বিভাগসহ সব ধরনের জরুরি ও রুটিন সেবা। বিকল্প জেনারেটর চালু থাকলেও তা পূর্ণ ক্ষমতায় চালানো যায়নি বলে জানান সংশ্লিষ্টরা।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ নিজে আসেন ও চিঠি দিয়েছেন। বিষয়টি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। বরাদ্দ না পাওয়ায় বিল পরিশোধ করা যায়নি। জুন মাসের শেষ দিকে জুলাইয়ে নতুন অর্থবছরের বরাদ্দ এলে বিল পরিশোধ সম্ভব। কিন্তু এইটুকু সময়ও তিনি ধৈর্য ধরেননি। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েই সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ২৪ বছরের কর্মজীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হলো।

এ বিষয়ে কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ বলেন, হাসপাতালের আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যার পরিমাণ এক কোটি ৮ লাখ টাকা। সব প্রক্রিয়া অনুসরণ করেই সকাল ৯টায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে লিখিতভাবে বিল পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টা ১০ মিনিটে সংযোগ পুনঃস্থাপন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park