1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : নিজাম উদ্দীন

স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” -এ প্রতিপাদ্যেকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার , ১৫ অক্টোবর সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের আয়োজনে হাত ধোয়া প্রদর্শন,র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ – আল- সোহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন উজ্জ্বল,উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক,কালবেলা প্রতিনিধি ও মোহনা টেলিভিশন প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার এবং আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো: খায়রুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, হাত ধোয়া একটি জনসচেতনতা তৈরি উদ্বুদ্ধ করণের জন্য চালানো একটি প্রচার মূলক দিবস।

প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park