1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হোসেনপুরে সীমানা দেওয়াল ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাসী হিরা মিয়ার স্ত্রী নাজমা আক্তারের বাড়ির সীমানা দেওয়াল ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার, ১১ জুলাই দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরী গ্রামে সংবাদ  সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি সাইফুল ইসলাম।

জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরী গ্রামের মুন্সিবাড়ির ইসহাকের পুত্র হিরা মিয়া বাড়ির আঙিনায় গত মঙ্গলবার দেওয়াল নির্মাণ করে। একই গ্রামের প্রতিপক্ষ মৃত হাসেন আলীর পুত্র বাবু মিয়া, সুজন মিয়া,  উজ্জল মিয়াসহ কতিপয় সন্ত্রাসীরা এদিন রাতের অন্ধকারে সীমানা দেয়াল ভেঙে ফেলে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ডাংরী গ্রামের পাকা রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে। তাই ভুক্তভোগী পরিবারটি সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park