1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

১০ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সমাপ্তি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫: ২২-২৪ জানুয়ারি ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী ‘১০ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল (২৪-০১-২০২৫) রাতে কুর্মিটোলা গলফ ক্লাবের ‘ব্যাংকুয়েট হল’ এ বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উক্ত টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যদেরসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে বিজয়ী:

১ম স্থান: কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন

২য় স্থান: জনাব মারুফ মহসিন

মেয়েদের ইভেন্টে ১ম স্থান: মিসেস মায়ংহি কিম

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও, কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, আবুলখায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্নেল এসএম সাজ্জাদ হোসেন, বিএসপি, এসপিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুব আহক, বাংলাদেশ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, আবুলখায়ের গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park