1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

১৫ বিজিবি কর্তৃক পাঁচটি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় শহীদুল ইসলাম (৫২) কে স্বর্ণের বারসহ আটক করেন গঙ্গারহাট বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা।

শহীদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের, মৃত সফর উদ্দিনের ছেলে। লালমনিরহাট ১৫ বিজিবি সূত্রে জানা যায়,লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর অধীনস্থ গঙ্গারহাট বিওপির হাবিলদার মোহাম্মদ আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুড়িগ্রাম জেলার গঙ্গারহাট বিওপির দায়িত্বপূর্ণ গঙ্গারহাট নামক এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে একজন লোক ভারতে স্বর্ণ পাচার করবে উক্ত সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে একটি বিশেষ দল অনুমানিক ৯:১৫ মিনিটে বিওপি হতে অনুমানিক ৭০ গজ উত্তর দিকে সীমান্ত পিলার ৯৩৯/ ৭এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবিগিস (জেলা কুড়িগ্রাম ,থানা ফুলবাড়ি) নামক স্থানে রাস্তার পাশে ওত পেতে থাকে।

পরবর্তীতে আজ ৯:৩০ মিনিটে বিজিবির টহল রত দল সোর্সের দেয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেল যোগে একজন ব্যক্তিকে আসতে দেখতে পেলে তাকে আটক করলে সে মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে

বিজিবির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরিহিত অন্তরবাসের পকেটের মধ্যে কস্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় দুইটি প্যাকেট উদ্ধার করলে ৫ টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকিত স্বর্ণের ওজন ৫৬৬.৬৫ গ্রাম। (৪৮ভরি ০৯ আনা ২ রতি ০৫ পয়েন্টে) যার বর্তমান বাজার মূল্য ৬৬,৭৭,৪০৩ টাকা।

এ বিষয়ে লালমনিরহাট (১৫বিজিবি)র’ ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, সীমান্তে চোরাচালান রোধে আমরা সব সময় কঠোর অবস্থানে রয়েছি। সুশীল সমাজের জনগণ মনে করেন বাংলাদেশের বর্ডার ঘিরে ভারতীয় বডার, মাদক ও চোরাচালান রোখে বিজিবি র সংখ্যা বাড়ানো প্রয়োজন।

বর্ডার পেরিয়ে কোটি কোটি টাকার মাদক বাংলাদেশে প্রতি দিন প্রবেশ করে কি ভাবে? প্রয়োজনে বিজিবির সংখ্যা বাড়ানো হোক বাংলাদেশ ভারতের বর্ডার জুড়ে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park