1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

১৭ বছর পর নিজ ভূমিতে ফিরছেন লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ: তেরখাদায় মিলনমেলা ও গণঅভ্যর্থনার প্রস্তুতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি | ১৫ জুন ২০২৫:

১৭ বছর পর নিজ জন্মভূমি খুলনার তেরখাদায় ফিরছেন কাটেঙ্গার কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ। আগামী ২৩ জুন তিনি তেরখাদার মাটিতে পদার্পণ করবেন। এর আগে, ২১ জুন তিনি ঢাকায় অবতরণ করবেন এবং ব্যক্তিগত কাজ শেষে ২৩ জুন সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হবেন তেরখাদার উদ্দেশ্যে।

স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত ঈদ পুনর্মিলনী, প্রাক্তন ছাত্রদল নেতাদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। তার আগমন উপলক্ষে এলাকায় বইছে উৎসবের আমেজ, চলছে জল্পনা-কল্পনা। এলাকাবাসীর প্রত্যাশা—তেরখাদা সদরের মাঠ পরিণত হবে এক জনসমুদ্রে।

আরিফ বিল্লাহ ছাত্রজীবনে তেরখাদা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তেরখাদা উপজেলার পূর্ব কাটেঙ্গা গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া আরিফ বিল্লাহ’র বাবা আলী আহমেদ মোল্লা একজন ক্রীড়া সংগঠক, সাবেক কৃতি ফুটবলার এবং সামাজিক ব্যক্তিত্ব। দাদা মরহুম হাজী আব্দুল মজিদ মোল্লা এবং বড় দাদা মরহুম হাজী বেদন মোল্লা তেরখাদার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পথিকৃৎ হিসেবে এলাকাবাসীর নিকট আজও স্মরণীয়।

আরিফ বিল্লাহ দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনে প্রবাস জীবন কাটালেও দেশের মানুষের জন্য তার অব্যাহত সহায়তা ও হৃদ্যতা তাকে তেরখাদার মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে। তিনি নিয়মিতভাবে গরিব-মেধাবী শিক্ষার্থীদের বই-খাতা, কলম সরবরাহ, রোগীদের চিকিৎসা সহায়তা, মসজিদ-মাদ্রাসায় অনুদান এবং দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। লন্ডনে বসবাস করেও তিনি তার আদর্শের সংগঠন বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযাত্রা বজায় রেখেছেন।

তার আগমনকে ঘিরে হাটবাজার, মাঠ-ময়দানে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বহুদিন পর এক কৃতিসন্তানকে সামনে দেখতে পেয়ে সাধারণ মানুষ দারুণভাবে উচ্ছ্বসিত। মাঠভর্তি এই জনসমাগম হবে শুধুমাত্র তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর জন্য।

আরিফ বিল্লাহ নিজেও জানিয়েছেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। যতদিন বেঁচে থাকবো, নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত রাখব।” তেরখাদাবাসী আশাবাদী—এই গুণীপ্রবাসীর ফিরে আসা নতুন করে এলাকার উন্নয়ন ও সংহতির বার্তা নিয়ে আসবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park