1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

১৭ মে তারুণ্যের সমাবেশ সফল করতে দিঘলিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, খুলনা 

আসন্ন ১৭ মে তারিখে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) বিকেল ৫টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু। সভা পরিচালনা করেন কুদরতি ইলাহী স্পিকার, আব্দুল কাদের জনি ও গাজী মনিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।

সভায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, যুগ্ম আহ্বায়ক শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, বিল্লাল মোল্লা, শেখ মোসলেম উদ্দিন, আব্দুল আল মামুন নিপু, খন্দকার ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন।

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেতারা সুলতানা, দিঘলিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগম, মাহমুদুর রহমান মিঠু, ছাত্রদলের সদস্য সচিব গাজী হিমেল, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. এস.এম. মেহেদী হাসান, বুলবুল শিকদার, বাবুল হোসেন মন্টু, দিঘলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম হোসেন, সদস্য সচিব মনির হোসেন ও মো. অফিউজ জামান শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগামী ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকারের প্রশ্নে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে দিঘলিয়া উপজেলা প্রস্তুত রয়েছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park