1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ মুন্সীগঞ্জে অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, খুলনা 

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় শনিবার (১ নভেম্বর ২০২৫) মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হলো ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫। দেশের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত ৩৫ জন সাঁতারু এতে অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৩ জন পুরুষ এবং ১২ জন মহিলা।

সকাল ৯টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে শেষ হয়। পুরুষ বিভাগের জন্য নির্ধারিত দূরত্ব ছিল প্রায় ১০ কিলোমিটার এবং মহিলা বিভাগের জন্য প্রায় ৭ কিলোমিটার।

পুরুষ বিভাগের প্রথম স্থান অধিকার করেছেন মোঃ ফয়সাল আহমেদ (বাংলাদেশ সেনাবাহিনী), দ্বিতীয় হয়েছেন পলাশ চৌধুরী (বাংলাদেশ নৌবাহিনী) এবং তৃতীয় হয়েছেন নুরুল ইসলাম (বাংলাদেশ সেনাবাহিনী)। এছাড়া আশিকুর রহমান (মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা) ও মোঃ ইমরান (নিকলী সুইমিং ক্লাব) যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করেন।

মহিলা বিভাগের শীর্ষ স্থানটি অর্জন করেছেন সোনিয়া আক্তার টুম্পা (বাংলাদেশ নৌবাহিনী), দ্বিতীয় হয়েছেন মুক্তি খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) এবং তৃতীয় হয়েছেন রুপা খাতুন (বাংলাদেশ নৌবাহিনী)। চতুর্থ ও পঞ্চম স্থান যথাক্রমে সালমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) এবং সাদিয়া খাতুন (গড়াই সুইমিং ক্লাব) অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং আর্থিক পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল; কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ; ফাতেমা তুল জান্নাত, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জসহ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার সময় নদীর দুই তীরে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে সাঁতারুদের উৎসাহ প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park