1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

২৫ মার্চের কাল রাত স্মরণে খুলনায় বাম গণতান্ত্রিক জোটের মোমবাতি প্রজ্জ্বলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি:

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ “কাল রাত” স্মরণে খুলনায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টি খুলনা জেলার সভাপতি ড. মনোজ দাশ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এ রশিদ, মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দন ঢালী, মহানগরের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াবহতম দিন। এ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র, ঘুমন্ত বাঙালিদের ওপর বর্বরোচিত হামলা চালায়, যা ইতিহাসে গণহত্যার এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত না রেখে প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। একাত্তরের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন শ্রমজীবী মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সফল হতে পারত না। দেশ স্বাধীন হলেও ৫৩ বছর পরও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।

বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে সকল শ্রেণির মানুষের ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park