
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
শুক্রবার (২ মে) বিকেলে নরসিংদীতে ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়েছে।
জেলা তরুণ দলের উদ্যোগে রায়পুরা উপজেলা,পৌরসভা ও অঙ্গ সংগঠন আয়োজনে দেশনায়ক তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি ও সদস্য নবায়ন ফরম বিতরণ। সাংগঠনিক কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি আবু বক্কর সিদ্দিক,প্রধান বক্তা,আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
আমন্ত্রিত অতিথি,মোঃ হজরত আলী ভূইয়া,ভারপ্রাপ্ত সভাপতি রায়পুুরা উপজেলা বিএনপি। আমন্ত্রিত অতিথি,ইদ্রিস আলী মুন্সী,সভাপতি রায়পুরা পৌরসভা বিএনপি।জেলা তরুণ দলের সভাপতি,মোঃ মোবারক হোসেন নাদিম,সঞ্চালনায় মোঃ সফিউল্লাহ চৌধুরী,সাধারণ সম্পাদক নরসিংদী জেলা তরুণ দল।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা,ইউনিয়ন তরুণ দলের নেতাকর্মী বৃন্দ।