1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

৪৩ তম বিসিএস-এ সহকারী পুলিশ সুপার হলেন নড়াগাতি থানার কৃতী সন্তান।

গাজী মঞ্জুরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজী মাঞ্জুরুল ইসলাম

হিমন বিশ্বাস নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া গ্রামের কৃতী সন্তান। সম্প্রতি প্রকাশিত ৪৩ তম বিসিএস-এর ফলাফলে তিনি পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।

হিমন বিশ্বাস নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর গ্রামে ১৯৯৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম  পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ বাবলু বিশ্বাস পেশায় একজন ব্যবসায়ী এবং মাতা শারমিন সুলতানা একজন গৃহিণী। পরবর্তীতে ২০০৭ সালে তারা সপরিবারে বড়দিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই হিমন ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। সেইসঙ্গে সৎ, বিনয়ী, ধৈর্যশীল ও নম্র স্বভাবের ছেলে।

তিনি চর শুক্তাইল প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির পড়াশোনা সমাপ্ত করেন। বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত হন এবং এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে ২০১২ সালে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতকার্য হন। ২০১৪ সালে মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন এবং ঐ বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে বাণিজ্য অনুষদে মার্কেটিং বিভাগে ভর্তি হন।

২০১৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং ২০২০ সালে এমবিএ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হন। ২০২২ সালের এপ্রিলে তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিবহন অডিট অধিদপ্তরে অডিটর পদে যোগদান করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে চাকরি পেয়ে উপজেলা হিসাবরক্ষণ অফিস, কালিয়া, নড়াইলে অডিটর পদে যোগদান করেন। এরপর ২০২৩ সালের এপ্রিলে তিনি পেট্রোবাংলায় সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে যোগদান করেন।

তিনি বর্তমানে পেট্রোবাংলার সংস্থাপন বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি তার এই সুমহান দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন এজন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি তাঁর মা-বাবার বড় সন্তান। তাঁর একমাত্র সহোদর মোঃ হিমেল বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park