1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

৮ দফা দাবিতে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস–পরীক্ষা বর্জন, মহাসড়ক অবরোধ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি

ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ ৮ দফা দাবিতে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচির নেতৃত্ব দেন ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহিনুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা কৃষিবিদদের ন্যায্য দাবি উপেক্ষিত। কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উচ্চশিক্ষা, চাকরি ও মর্যাদার ক্ষেত্রে বৈষম্য চলছেই। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আহমেদ উপস্থিত হন। তাঁদের আশ্বাসের পর শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

শিক্ষার্থীদের ঘোষিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেটভুক্তকরণ ও নিয়মিত নিয়োগ নিশ্চিত করা, শিক্ষক সংকট দূর করে ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়ন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের আওতায় স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন, গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম ১০ম গ্রেডের বেতন কাঠামো, মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালু করা।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। বর্তমানে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের নির্দেশনায় সারাদেশের ১৮টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park