1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় সমন্বয়ক পরিচয়ে ভীতি প্রদর্শন ২জন আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টার

খুলনায় সমন্বয়ক পরিচয় দিয়ে নগরীর ফারাজীপাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি প্রদর্শন ও ভীতি ছড়ানোর ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সেনা সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

২৭ অক্টোবর শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক দুই যুবকের নাম রিয়াজ ও প্রান্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ২টার দিকে ৩/৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ৫০/৫১ নম্বর ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে প্রবেশ করে।

এ সময় তারা চিৎকার করে প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকে। কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়। তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে তারা সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে সেনা সদস্যদের ৪টি গাড়ি এসে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। মোংলা ওয়াটার টান্সপোর্ট কোম্পানির এমডি আবদুল গফ্ফার জানান, দুপুরে কয়েকজন যুবক নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ছোট ভাই মফিজকে খুঁজতে ছিল। তাদের আচরণে আমরা ভয় পেয়ে যাই। আশপাশের দোকানদাররা এগিয়ে এসে যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তারা ভড়কে যায়। পরে সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে তারা এসে দুই যুবককে নিয়ে যায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park