1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ারের অভিনন্দন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ারের অভিনন্দন

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ার এ বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৪৯ বছরে, দুই দেশ সব সময় পরস্পরকে সম্মান করেছে।

শি চিনপিং বলেন, চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। দুই দেশ যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করে, যা দুই জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসে।

এদিকে চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি ছিয়াং শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়ে বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও উন্নয়ন অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করেছে এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে।

লি বলেন, দুই দেশ ও জনগণের আরো মঙ্গলের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সহযোগিতার উন্নয়নে, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারি আরো উন্নয়নে কাজ করতে প্রস্তুত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park