1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের কচুয়ায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাটে জেলা প্রতিনিধি।

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের পাশে আব্দুর রাজ্জাকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে প্রথমে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা পরে বাধাল বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নাঈম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্ক এ হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় অর্থ কোটি টাকার ক্ষতি করে।

আব্দুর রাজ্জাক জানান, আমি দীর্ঘদিন ধরে বাধাল  বাজারে ডিসের ব্যবসা করে আসছি। আমার ছেলে নাঈম বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এইস সেলিমের গ্রুপে রাজনীতি করায় এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

তিনি জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে বিএনপি নেতা রাসেলের নেতৃত্বে স্থানীয় জুয়েল, বিল্লাল, শাওনসহ ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে আমার বাড়িতে প্রবেশ করে। তারা আমার বসতবাড়ির জানালার গ্লাস, সিসি ক্যামেরা ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে সন্ত্রাসীরা আমার ছেলের নামে প্রতিষ্ঠান নাঈম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্ক এর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা কম্পিউটার, ল্যাপটপ, প্যাড, মোবাইলসহ সকল মালামাল ভাঙচুর করে। এ সময় তারা দোকানে থাকা মনিটর, নতুন একটি ল্যাপটপ ও নগদ এক লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় তিনি সন্ত্রাসীদের সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। এ ঘটনায় থানায় মামলা করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম মুঠোফোনে বলেন, ভাঙচুরের ঘটনা জেনেছি।  এখনো কেউ লিখিত অভিযোগ প্রদান করেনি। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park