
শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা
বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকাল ৩ টায় ইসলামিয়া রোড ২৮ নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২৮ নং ওয়ার্ড শাখার সভাপতি তৌফিকুল ইসলাম রাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়!
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর স্কুল ও কলেজ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সাংগঠনিক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ নূরুল করীম, অর্থ ও কল্যাণ সম্পাদক মানসুরুল হক সিয়াম, ২৮ নং ওয়ার্ড যুব আন্দোলনের সভাপতি মোঃ মঈনুদ্দিন এবং ওয়ার্ডের ছাত্র আন্দোলনের নবিন সদস্যবৃন্দু।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহ এর সিদ্ধান্তক্রমে ২০২৪ সেশন বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে মোঃ ফাহিমুর রহমান, সহ-সভাপতি মোঃ সাকিব হোসাইন, সাধারণ সম্পাদকঃ মোঃ ইসমাইল হোসেন সিয়াম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ বেলাল হোসাইনের নাম ঘোষণা করেন।
এছাড়াও গতকাল বিকাল ৩ টায় ইস্টার্ন রোডে ৩০ নং ওয়ার্ড অস্থায়ী কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩০ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক আসাদুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সাংগঠনিক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতির নির্দেশক্রমে ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে আসাদুল ইসলাম আকাশ, সহ-সভাপতি মোঃ সোয়েব, সাধারণ সম্পাদক ইব্রাহিম আহসান রাফি, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ও প্রশিক্ষণ সম্পাদকঃ মোঃ ফাহিম ইসলামের নাম ঘোষণা করেন।