1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি ও তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, খুলনা।

দিঘলিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন শাখার আয়োজনে নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৫ এপ্রিল, শুক্রবার, জুমার নামাজের পর দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার মাওলানা আসাদুল্লাহ হামিদি।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জাতীয় ওলামায়ে-মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া শাখার সেক্রেটারি ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার জাফর সাদেক, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সালমান ফারসী।

অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. হুসাইন (লিটন)। অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি ও শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনসহ কমিটির সকল সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে কমিটির ফরম তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দিঘলিয়া উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park