1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় টিটিসির দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

এস.এম. শামীম, দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়ার সেনহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে এসএসসি/সমমান পরীক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় এই সেমিনার আয়োজন করে টিটিসি কর্তৃপক্ষ।

 

সেমিনারে সভাপতিত্ব করেন টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।

অনুষ্ঠানে দিঘলিয়ার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী ও আত্মনির্ভরশীল জীবন গড়ার সম্ভাবনার কথা বলেন।

সেমিনার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম টিটিসির বিভিন্ন কোর্স—কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিংসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করেন তিনি এবং ভবিষ্যতের জন্য তাদেরকে দিকনির্দেশনামূলক পরামর্শ ও শুভেচ্ছা প্রদান করেন।

এই আয়োজনের মাধ্যমে দিঘলিয়ার শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক ও জীবনমুখী শিক্ষার দিকে আরও আগ্রহী হয়ে উঠবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park