
উজ্জ্বল রায়, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বনগ্রামের দুটি বাড়িতে অভিযান চালায়। এ সময় মো. রনি শেখ (৩৭), তার ভাই ইনছান শেখ (২১) এবং খায়রুল মোল্যা (৪৫) নামে তিনজনকে আটক করা হয়।
তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়—চায়নিজ কুড়াল, বেতের ঢাল, হকিস্টিক, একাধিক ধারালো ফালা, চাকু, পেন ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, গাঁজা মাপার ওজন মেশিন, ৫০০ গ্রাম গাঁজা এবং ৪৪ পিস ইয়াবা।
কালিয়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হবে।”