1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের লোহাগড়ায় আবর্জনায় দগ্ধ শহরের পরিবেশ, পৌরসভার অনীহায় জনজীবনে অসুবিধা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইল জেলার লোহাগড়া পৌর শহরে নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় শহরের বিভিন্ন মোড়, রাস্তাঘাট ও নালা-নর্দমায় জমে রয়েছে ময়লা আবর্জনা। ফলে নগরবাসী শ্বাসরুদ্ধকর পরিবেশে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

রোববার (২২ জুন) সরেজমিনে দেখা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ড জুড়ে আবর্জনার ভাগাড় গড়ে উঠেছে। বৃষ্টির পানি জমে কাদা-কালো পানি এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এসব কারণে দোকানপাট, বাজার, স্বাস্থ্য কমপ্লেক্সসহ জনসমাগমস্থলে চলাচল ও জীবিকা নির্বাহে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে।

নির্বাহী শিক্ষক মোশাররফ হোসেন মোল্যা বলেন, “শিশু, বৃদ্ধসহ এলাকাবাসীর জন্য পরিবেশ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়।”

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, “পৌরসভার সঠিক ডাম্পিং স্টেশন না থাকায় ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার হয় না। এর ফলে জনস্বাস্থ্যের জন্য বিপদ সৃষ্টি হচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ী ও পৌরসভার বাসিন্দারা দাবি করেন,“দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ ও নিয়মিত পরিষ্কারের মাধ্যমে শহরের আবর্জনা সমস্যার সমাধান করতে হবে।”

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, “ডাম্পিং স্টেশন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে উপযুক্ত স্থান নির্বাচন না হওয়ায় কাজ শুরু করা যায়নি। দ্রুত কার্যকর সমাধান দেওয়ার চেষ্টা চলছে।” তবে পৌরবাসীরা চান, প্রকল্প বাস্তবায়নে শীঘ্রই কার্যকর উদ্যোগ নেওয়া হোক যাতে জনজীবন স্বাভাবিক হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park