1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় খাল খননের নামে ধোকাবাজি, বর্ষার পানিতে লোক দেখানো কাজ, এলাকাবাসীর তদন্ত দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. তপু শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল সালুকা মৌজায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি খাল খননের নামে চলছে দায়সারা কার্যক্রম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রকৃত খনন কাজ না করে বর্ষার পানিতে লোক দেখানো কার্যক্রম চালিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

জানা গেছে, মান্দার খালটি বর্তমানে ৮-১০ হাত পানিতে পূর্ণ। এই অবস্থায় খনন কার্যক্রম সম্ভব না হলেও, সেখানে একটি এক্সকাভেটর (বেকু) নামিয়ে কচুরিপানা সরিয়ে তা পাশের কৃষিজমিতে ফেলা হচ্ছে। এতে জমির ফসল নষ্ট হচ্ছে, অথচ খালের কোনো মাটি তোলা হচ্ছে না। এ বিষয়ে স্থানীয়দের দাবি, প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে না, বরং এই লোক দেখানো কর্মকাণ্ডের আড়ালে টাকার লেনদেন চলছে।

একজন ক্ষুব্ধ কৃষক বলেন, “খালে পানি থই থই করছে, সেখানে খনন না করে শুধু কচুরিপানা তুলে জমিতে ফেলে ক্ষতি করছে। এটা জনগণের করের টাকা অপচয় ছাড়া কিছুই নয়।” আরেক বাসিন্দা বলেন, “এভাবে একাধিক খাল খনন হয়েছে—দেখতে গিয়ে দেখি শুধু ছবি তুলে বিল উঠানোই মূল লক্ষ্য।”

এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী (এসডিও) জানান, “যতটুকু কাজ হবে, ততটুকুই বিল পরিশোধ করা হবে এবং তদারকি থাকবে।” তবে প্রকল্পের কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের প্রতিনিধি তাইজুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আপনারা রিপোর্ট করতে চাইলে করেন, পরে কি হবে সেটা আমরা বুঝবো।” এছাড়া গুরু ও ঠাকুর মেম্বার নামের স্থানীয় দুজন প্রভাবশালী ব্যক্তি সাংবাদিকদের বলেন, “আপনারা রিপোর্ট করেন, কর্মকর্তাদের বোঝানো আমাদের কাজ।”

তবে প্রকল্পের তত্ত্বাবধানে থাকা পানি উন্নয়ন বোর্ড টুঙ্গিপাড়ার এসও শাহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি এবং অফিসেও উপস্থিত ছিলেন না। এলাকাবাসী অভিযোগ করেন, টুঙ্গিপাড়ার বিভিন্ন খালে এভাবে বছরের পর বছর ‘নামে মাত্র খনন’ চলছে। এতে করে প্রকল্পের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে এবং দুর্নীতির মাধ্যমে অপচয় হচ্ছে সরকারি অর্থ।

তারা দ্রুত প্রকল্পটির স্বচ্ছতা ও কার্যকারিতা যাচাই, নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে এমন প্রহসনমূলক প্রকল্প যেন না হয়—সে বিষয়ে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park