1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

বাগেরহাটের রামপালে গরিব অসহায় কৃষকদের মাঝে পোনা মাছ, বীজ ও নগদ অর্থ বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলায় ভাগা সুন্দরবন মহিলা কলেজে গরিব কৃষক, অসহায়, বিধবা ও দুস্থ পুরুষ-নারীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা, মাছের পোনা, উন্নতমানের বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে এই অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল-মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান দিপু। তিনি বলেন, “সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। কৃষি উন্নয়নে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, “আমাদের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো ও উন্নত বীজ বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা মৎস্যজীবী, তাদের জন্য প্রচুর মাছ উৎপাদন করতে হবে যাতে আমিষের ঘাটতি শতভাগ পূরণ হয় এবং আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি।”

শামীম আরও বলেন, “অসহায় ও গরিব পরিবারের মধ্যে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন, যারা অর্থের অভাবে সুশিক্ষা গ্রহণে ব্যর্থ হচ্ছেন। সমাজের বিত্তবানদের উচিত তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করা, যাতে তারা দেশের মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রত্যেক বিত্তবান ব্যক্তি নিজের অবস্থান থেকে অসহায় শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান এবং তাদের মেধার বিকাশ ঘটান।”

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) খুলনার প্রধান কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ মোতালেব হোসেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, এই সহায়তা কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park