1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ব্যাটারী দোকান লুট: গ্রেফতার আসামী স্বীকারোক্তি দিলেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

২৪ ডিসেম্বর ২০২৪ রাতের ঘটনায় নগরীর মুহসিন মোড় সংলগ্ন গার্লস স্কুলের গেটের পাশে মোঃ জাহিদুল ইসলামের ব্যাটারী দোকান থেকে ১০ সেট নতুন ভ্যান/রিক্সার ব্যাটারী, ৩৫ পিস পুরাতন ব্যাটারী এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ২৫,০০০ টাকা সহ মোট ৩ লাখ ৮৫ হাজার টাকার মালামাল চুরি হয়।

বাদী মোঃ জাহিদুল ইসলামের এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা নং-১৬, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করেন। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট ২০২৫ রাতের বেলা বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন নওয়াপাড়া কচাতলা এলাকা থেকে চুরির মূল আসামী ইমদাদুল আকন (৩৫), পিতা মোঃ ইউনুস আকন, গ্রাম নওয়াপাড়া কচাতলা, ফকিরহাট, বাগেরহাট গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেন এবং সহযোগী আসামিদের নাম প্রকাশ করেন। পরে আদালতে হাজির করলে তিনি ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারার অধীনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park