1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রাজধানীর তুরাগে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ নুরুন্নবী

 

রাজধানী উত্তরা তুরাগ থানাধীন কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভা করেছেন তুরাগ থানা পুলিশ। উক্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ জসিম উদ্দিন মাহমুদ পলাশ সভাপতি, ০২ নম্বর বিট তুরাগ থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কমলা রানী মুক্তা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর,৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড মোঃ নাছির উদ্দিন সাধারণ সম্পাদক তুরাগ থানা কৃষকলীগ, মোঃ শেখ সাদিক অফিসার ইনচার্জ, তুরাগ থানা, মোঃ আমিনুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) তুরাগ থানা, মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী পুলিশ পরিদর্শক (অপারেশন) তুরাগ থানা, মোঃ আশরাফুল হক রুবেল, সাধারণ সম্পাদক, ০২ নং বিট তুরাগ থানা, এসআই/পাবেল মিয়া, ইনচার্জ, ০২ নং বিট তুরাগ থানাসহ আরও অনেক গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় জঙ্গী, মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় তুরাগ থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, আজ আপনাদের একত্রিত করার কারণ একটাই, সমাজ থেকে অপরাধী দূর করে সমাজ কে সুন্দর ভাবে গড়ে তুলতে আমাদের কে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করছি। আমরা পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি এলাকায় বিট পুলিশিং মতবিনিময় সভা করছি।

 

জনসাধারণকে যেকোনো প্রয়োজনে পুলিশকে তথ্য প্রদানসহ পাশে থাকার জন্য আহবান করছি। তুরাগ থানা পুলিশের সেবার প্রয়োজনে কোন তদবির ও আর্থিক লেনদেন না করে থানায় এসে আপনার কাঙ্খিত সেবা গ্রহণ করার আহবান করা হলো। আপনাদের সেবার মান বাড়াতে আমরা আপনার এলাকায় ওয়ার্ড ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে পরিচালিত বিট পুলিশিং কার্যক্রম করছি।

 

ওসি অপারেশন বলেন, যারা মাদকের সাথে জড়িত আছেন,মাদক সেবন করছেন আজ থেকে ছেড়ে দেন। আমরা আপনাদের কে ভালো হওয়ার একটা সুযোগ করে দিলাম। এর পর আর কোন সুযোগ পাবেন না। আপনাদের এলাকায় বিট পুলিশিং কার্যক্রমে প্রতিটি বিটের দায়িত্ব প্রদান করে এক বা একাধিক পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। আপনারা নির্ভয়ে পুলিশ কে সহযোগিতা করুন। আমাদের কাছ থেকে সেবা নিন আপনাদের সেবা করার জন্যই আমরা আপনার এলাকায় নিয়োজিত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park