1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদার চিত্রা মহিলা কলেজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজকে সংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির নব নির্বাচিত সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজকে আজ বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

কলেজ মিলনায়তনে আয়োজিত এ বণার্ঢ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং চিত্রা মহিলা ডিগ্রী কলেজের নবনির্বাচিত সভাপতি জনাব কে এম আলী নেওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ এর সহধর্মীনি মিসেস সাবিনা আজাদ, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মান্নান।

জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়ের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু, কলেজ শিক্ষক প্রতিনিধি ও কলেজের সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, জ্যেষ্ঠ প্রভাষক দেবাশীষ বিশ্বাস,প্রভাষক মসিউর রহমান, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোল্যা হুমায়ুন কবির, কে এম আলী দাদ, বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ,মোঃ শরীফুল ইসলাম, ছাত্রী সুরাইয়া ইসলাম সিমি ও নুসরাত জাহান সহ আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে আগামীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সুশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park