1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নাহার এন্ড আব্দুল আজিজ খান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি-২০২৩ এর পুরস্কার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ররিউল ইসলাম রিদয়

সফলভাবে সম্পন্ন হলো আলোকিত ও সৃজনশীল সমাজ গঠনে সেবামূলক প্রতিষ্ঠান নাহার এন্ড আব্দুল আজিজ খান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি-২০২৩ এর পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান। শুক্রবার( ২০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ময়মনসিংহের ত্রিশালে নজরুল স্মৃতি বিজাড়িত কাজির শিমলায় অবস্থিত প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠানটি শুরু হয় । অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব সিরাজুল হকের সভাপতিত্বে ও রুদ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক কাজী আল হাদীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু নোমান শেখ, বিশিষ্ট শিল্পপতি ও কর্ণধার, রিয়েল ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চরপাড়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার( ম্যানেজার) ও অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান, যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চীফ জনাব হোসাইন শাহিদ,, বৈলর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব কামরুজ্জামান স্বপন ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব কাজী রুবেন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বৈলর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারি শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক খ.ম. শফিকুল হক সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্বাগতে বক্তব্যে অত্র ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক জনাব রুহুল আমিন বলেন – ২০২১ সাল থেকে আলোকিত ও সৃজনশীল সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়ে এ সেবামূলক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র ফাউন্ডেশন সমাজের অসহায়,দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান, শিক্ষাবৃত্তি প্রদানসহ নানামুখী সেবামূলক কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও অত্র ফাউন্ডেশন এ ধরনের সেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন মানুষের জন্য কাজ করার মধ্য দিয়েই মনুষ্যত্ব জাগিয়ে তুলতে হবে। এ ধরনের সেবামূলক কাজে তিনি সকলের সহযোগীতা ও পরামর্শ কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব আবু নোমান শেখ বলেন – এ ধরনের শিক্ষাবৃত্তির মাধ্যমে ছাত্রদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণার সঞ্চার হয়।

আগামী প্রজন্মকে শুধু শিক্ষা নয় শিক্ষার মাধ্যমে সৎ, আদর্শবান ও মানবিক গুণাবলি সম্পন্ন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।শিক্ষার্থীদের উদেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথিসহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ট্যালেন্টপুল ও সাধারণ দুটি গ্রেডে ক্রেস্ট,সনদপত্র ও ৫০ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব সিরাজুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park