1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে মানববন্ধন ৫০ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নয়ন বৈরাগী

গোপালগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা “স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)” প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন। ২২ সেপ্টেম্বর ২০২৪ সকালে ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা শ্লোগান দেন এবং সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এই সময় বক্তব্য রাখেন মোঃ আবু-সায়েম অত্র ইনস্টিটিউট এর উপ-অধ্যক্ষ,মোঃ মশিউর রহমান সভাপতি, কারগরি শিক্ষক পরিষদ গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা, মোঃ ইউনুস আলি সভাপতি, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা, পলাশ বিশ্বাস সাধারণ সম্পাদক, BPTF গোপালগঞ্জ শাখা, মোঃ আব্দুল সালাম যুগ্ম সাধারণ সম্পাদক IDEB গোপালগঞ্জ জেলা শাখা, এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকেও অনেকে বক্তব্য রাখেন।

মোঃ আব্দুল সালাম স্যার তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ ৫০ মাস বেতন ছাড়া আছেন। তিনি তার ছেলে মেয়ের মুখে তিনবেলা তিন মুঠো খাবার তুলে দিতে পারছে না, পারছে না তাদের শখ পুরন করতে। এমত অবস্থায় তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই।তিনি আরো বলেন এই দাবি না মেনে নিলে নিতি আত্মহত্যা করবেন এবং এর দায়ভার  রাষ্ট্র, কারিগরি বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, “স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)” প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ দীর্ঘ ৫০ মাস ধরে বেতন-ভাতা ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন। এর ফলে শিক্ষকরা পরিবার নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের সংকটের কারণে তাদের পড়াশোনায় গভীর প্রভাব পড়েছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত এই সংকট সমাধানে পদক্ষেপ নেওয়া হোক।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “দক্ষ জনশক্তি গঠনে শিক্ষকদের সুষ্ঠু অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। আমরা আশা করি, সরকার আমাদের এই দাবি শুনবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।” মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরেন, যাতে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয়। সমাবেশের পর কয়েকজন শিক্ষকের স্বাক্ষর সহ একটি সারক লিপি DC অফিসে জামা দেওয়া হয়েছে। লিপিতে উল্লেখ করা হয়েছে ” আমাদের দাবি শীগ্রই বিবেচনায় নেওয়া হোক”।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park