1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লালপুরে আবারো ড্রেনসহ রাস্তা দখলের পাঁয়তারা চালাচ্ছেন অসৎ দোকান মালিক ও ব্যবসায়ীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এ জেড সুজন মাহমুদ, লালপুর নাটোর

নাটোরের লালপুর বাজারের ড্রেনসহ ও রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। কিন্তু অতীতে সবসময় এসব জায়গা দখল করে হাজার হাজার টাকা অবৈধ আয় করছেন এখানকার অসৎ দোকান মালিক ও ব্যবসায়ীরা।

এ ব্যাপারে স্থানীয় সাংবাদিক ও বাজারে আগত সাধারণ ক্রেতা বিক্রেতারা প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি। গত কয়েকদিন যাবত লালপুর বাজারের ড্রেনসহ রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে ওইসব অসৎ দোকান মালিক ও ব্যবসায়ীরা আবারো পরিকল্পনা শুরু করেছে কাজ শেষে তারা কিভাবে দখলদারি করবেন! সাধারণ মানুষের আশঙ্কা রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে আবারো ওইসব অসৎ দোকান মালিক ও ব্যবসায়ীরা তাদের দখলদারিত্ব শুরু করবেন। সম্প্রতি স্থানীয় প্রশাসন মূল সড়কে বসা মাছ সবজি বাজার উচ্ছেদ করেছে।

এরপর তারা মাইকে প্রচার প্রচারণা চালিয়ে পাশেই বিকল্প বাজার বসিয়েছে। অথচ বাজারের ভেতরে তাদের জন্য পৃথক পৃথক শেড রয়েছে। স্থানীয়রা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park