1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

সাংবাদিকরাই আমাদের সিসি ক্যামেরা : ইসি রাশেদা সুলতানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সিসি ক্যামেরা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার (৩০ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে পারিনি। এক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার কাজ করবেন।

এসময় কমিশনার বলেন, সাংবাদিকরা ভোটেকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবে তবে এক্ষেত্রে যেন ভোট কার্যক্রমে কোনো ক্ষতি না হয় সেটি বিবেচনায় রাখতে হবে। ভোটের পরিবেশ বজায় রাখতে ভোট কেন্দ্রে এক সঙ্গে দুইজন সাংবাদিকের বেশি দায়িত্ব পালন করতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি লাগবে না। শুধু অবগত করতে হবে।

রাশেদা সুলতানা বলেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা ইতোমধ্যে সে পরিবেশ তৈরি করেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য আমরা প্রস্তুত আছি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এম রাশেদুল হকসহ সহকারি রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park