1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সম্প্রীতি বজায় রাখতে মসজিদের ইমামগণকে ভূমিকা পালনের আহবান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াগাতী ডেস্ক

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল। এদেশের মানুষ প্রতিবেশী হিসাবে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে, তেমনি মসজিদের পাশে গড়ে উঠা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তারা নিজ নিজ ধর্ম পালন করে থাকে। তথাপিও কখনো কখনো কিছু কুচক্রী মহল উস্কানি দিয়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়। যা সমাজে ধর্ম-বর্ণ, গোত্রের মধ্যে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। দেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে এধরণের অপতৎপরতা রোধে খুলনা মহানগরী এলাকায় যার যার জায়গা থেকে ইতিবাচক ভূমিকা পালন করার জন্য আজ ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা ৪০ মিনিটে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এর সভাপতিত্বে খুলনা মহানগর ইমাম পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সাথে বসবাস করার ইতিহাস শত বছরের। কিন্তু কিছু কুচক্রী মহল বিদ্যামান এই শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে চায়। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ষড়যন্ত্র হতে পারে। এজন্য সকল নাগরিকের সচেতন থাকা প্রয়োজন।

মসজিদের ইমামগণ এমন মানুষ যাদের কথা ও কাজ মুসল্লীরা অনুসরণ করতে ভালোবাসে। এই প্রেক্ষাপটে দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এব্যাপারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালনের জন্য তিনি মসজিদের ইমামগণকে আহবান জানান। ইমাম পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় তাঁদের বক্তব্যে দেশের চলমান পরিস্থিতিতে খুলনা মহানগরী এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজিত মতবিনিময় সভায় খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সউব; ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আবুল কাশেমসহ-অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park