1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধার মৃত্যু নিয়ে ধোঁয়াসা ! চলছে গুঞ্জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার

নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী গ্রামে বৃদ্ধা সালেহা বেগম (৫৮) নামে এক মহিলা জামরুল গাছে গলায় ফাঁস আত্মহত্যা করেছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছেন এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।

২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে সুরত শিকদার নামের এক ব্যাক্তি বাড়ীর পাশে জামরুল গাছে সালেহার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয় গ্রাম পুলিশকে সাথে নিয়ে লাশটি নামায় সুরত সিকদার।

মৃত বৃদ্ধা সালেহা বেগম পুঠিমারি গ্রামের মৃত সিদ্দিক শিকদারের স্ত্রী। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত বৃদ্ধার স্বজন সূত্রে জানা যায়, বড় ছেলে ইব্রাহীম শিকদার ও ছোট ছেলে বিপ্লব শিকদার জাহাজে চাকুরী করে। বিপ্লবের বয়স যখন ৬ মাস তখন সালেহা বেগমের স্বামী মারা যান। দুই ছেলের বউ এবং ছোট একটা পোতা নিয়ে নিজ বাড়ীতে থাকেন সালেহা বেগম। সালেহা বেগম দীর্ঘ দিন যাবত পেটে ব্যাথায় ভুগছিলেন। পেটে ব্যাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েন স্বজনরা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ও ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, সালেহা বেগম পরহেজগার মহিলা ছিলেন। বাড়ীর যাবতীয় কাজ তিনিই করতেন আর পুত্রবধুরা মোবাইলে টিকটক ভিডিও বানানো ও দিনে ও রাতে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো।এ নিয়ে বৃদ্ধা সালেহার সাথে পুত্রবধুদের প্রায়ই ঝগড়া হতো এবং পুত্র বধুরা তাকে মানসিক অত্যাচার ও নানা ধরনের কটু কথা বলতো। তারই জেরে এমন মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারনা। প্রায় পুত্রবধুদের সাথে ঝগড়ার বিষয়টি পুলিশের কাছে নিহতের বড় ছেলের একমাত্র সন্তান ৩ বছরের নাহিয়ানও স্বীকার করেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় বলেন, ঝুলন্ত অবস্থায় সালেহা বেগমের মৃত দেহ পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park