1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে রামপালে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা তামিম আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ গাজী তামিম হাসান (২৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত মোঃ তামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সুমনের দোকানে। এ ঘটনায় রামপাল থানায় কোন লিখিত অভিযোগ দিতে পারেনি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

জানা গেছে, আওয়ামীলীগের কতিপয় সন্ত্রাসী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিনের নির্দেশে রব হাওলাদার, মাহাতাব ও আসাদ বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা করে। তামিম বাধা দিলে তাকে হত্যার উদ্যেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় অন্যান্যরা তাকে বেধড়ক মারপিট করে আহত করে। খবর পেয়ে নেতাকর্মীরা ও তার স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। তারা দাবী করেন আলামিন একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্সসহ নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবী করেছেন।

অভিযোগের বিষয়ে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৬ নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি মোতালেবের নেতৃত্বে পূজা উদযাপন উপলক্ষে একটি সভা হওয়ার কথা ছিল। লোকজন সেখানে যাওয়ার সময় তামিম বাধা দেয়। এ সময় ধাক্কা ধাক্কিতে টিনে তামিমের মাথা কেটেছে। তাকে কেউ কোপ দেয়নি। বড়দের মধ্যে ছোটরা আসবে কেন ? আমরা তুহিন গ্রুপ করি। আর তামিম ও প্রিন্স ফরিদ গ্রুপ করে। প্রশ্ন করা হয় বিএনপিতে কি গ্রুপিং আছে ? তার উত্তরে আল আমিন বলেন, ফরিদ ভাই নমিনেশন পেলে কোন গ্রুপিং থাকবে না। আমরা একসাথে কাজ করবো।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের কাছে জানতে চাইলে মারপিটের ঘটনার কথা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park